1 Answers
উদ্দীপকে বর্ণিত মিসেস সানিয়া সুলতানার সমন্বয়সাধনের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল।
একটি ব্যবসায়ের মূল লক্ষ্যপানে বিভিন্ন দল ও তাদের কার্যসমূহকে অগ্রসরের জন্য উত্তম সমন্বয় খুবই কার্যকর। তাই ব্যবসায়িক সাফল্য অর্জনে সমন্বয়সাধনের প্রতি গুরুত্ব দেওয়া উচিত।
উদ্দীপকে মিসেস সানিয়া সুলতানা সোনারগাঁয়ে দরিদ্র নারীদের সংগঠিত করে 'আলপনা' নামে একটি ব্যবসায় শুরু করেন। তিনি কুটিরশিল্প পণ্য প্রস্তুত করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। পূর্ব অভিজ্ঞতা না থাকায় তিনি প্রথমে লোকসানের সম্মুখীন হন। কার্যক্ষেত্রে গতিশীলতা বৃদ্ধিতে সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমন্বয়ের উদ্দেশ্য হলো বিভিন্ন বিভাগ ও উপবিভাগের কাজকে প্রাতিষ্ঠানিক মূল লক্ষ্য অর্জনে একসূত্রে গ্রথিত ও সংযুক্ত করে সমান তালে এগিয়ে নেওয়া। অন্যান্য ব্যবস্থাপনা কার্যকে সহায়তা দানের ক্ষেত্রে অর্থাৎ পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, নিয়ন্ত্রণ একে অপরের সাথে সমন্বয়সাধনকে শক্তিশালী করে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে লক্ষ্য অর্জন সহজতর করে। তাই 'আলপনা' নামক প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে উদ্দীপকে বর্ণিত মিসেস সানিয়া সুলতানার 'সমন্বয়সাধন' কাজটির প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল।