1 Answers

উদ্দীপকে শিক্ষক ক্লাসে লক্ষ্য নির্ধারণের পরে ব্যবস্থাপনার সর্বশেষ কাজ 'নিয়ন্ত্রণের' কথা বলছিলেন।

নিয়ন্ত্রণ হলো ব্যবস্থাপনার সর্বশেষ কাজ। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদন হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে। যথাস্থানে সংশোধনী ব্যবস্থা গ্রহণ করাই হলো নিয়ন্ত্রণ।।

উদ্দীপকের শিক্ষক ব্যবস্থাপনা ক্লাসে বলছিলেন, প্রতিটি কাজের শুরুতে লক্ষ্য ঠিক করার পরে কাজটি শেষে তা গৃহীত লক্ষ্যের সাথে তুলনা করলে কাজের ফলাফল ও মান দুইটি জানা যায়। প্রকৃতপক্ষ 'পরিকল্পনা' এবং 'নিয়ন্ত্রণ' ব্যবস্থাপনার কাজ দুটি পরস্পর সম্পর্কযুক্ত। পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা। ভবিষ্যতে কী কাজ করা হবে, কেন করা হবে, কীভাবে করবে, কখন করা হবে ইত্যাদি নির্ধারণ করাই হলো পরিকল্পনা। পরিকল্পনা মূলত প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করে এবং সে লক্ষ্য অর্জনের সম্ভাব্য উপায় নির্বাচন করে থাকে। আর তাই ব্যবস্থাপনার প্রথম কাজ হলো পরিকল্পনা প্রণয়ন। আর ব্যবস্থাপনার সর্বশেষ কাজ নিয়ন্ত্রণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবস্থাপক নিশ্চিত হন যে, প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য সম্পদসমূহ ফলপ্রসূ ও দক্ষতার সাথে ব্যবহৃত হচ্ছে। ব্যবসায় প্রতিষ্ঠানের আকার-আকৃতি ও প্রকৃতির ভিন্নতার কারণে ব্যবস্থাপনার কার্যাবলি ভিন্ন হলেও অধিকাংশ প্রতিষ্ঠানের প্রায় একই ধরনের কার্যাবলি সম্পন্ন হয়ে থাকে। ব্যবস্থাপনার কার্যাবলি একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত যা ধারাবাহিক ও  নিরবচ্ছিন্নভাবে সম্পাদিত হয়ে থাকে। সুতরাং উদ্দীপকের আলোকে এটি স্পষ্ট যে, উদ্দীপকে শিক্ষক ক্লাণে লক্ষ্য নির্ধারণের পরে ব্যবস্থাপনার 'নিয়ন্ত্রণ' কাজটির কথা বলছিলেন।

5 views

Related Questions