1 Answers
হানিফ মিয়ার প্রশ্নের উত্তরে রজব আলী ধৈঞা চাষের নানা উপকারী দিক বর্ণনা করেছেন। এগুলো হলো-
১. সবুজ সার ফসল হিসেবে ধৈঞা জাতীয় লিগিউম পরিবারের উদ্ভিদ ব্যবহার করলে তা মাটিতে যথেষ্ট সবুজ যৌগ ও নাইট্রোজেন সরবরাহ করে।
২. ধৈঞ্চা গাছ গভীরমূলী হওয়ায় তা মাটির গভীর স্তর থেকে খাদ্যোপাদান পরিশোষণ করে মাটির উপরিভাগে নিয়ে আসে।
৩. পতিত রাখার বদলে ধৈঞা চাষ করলে তা ভূমিকে ক্ষয় থেকে রক্ষা করে।
৪. ধৈঞ্চা থেকে তৈরিকৃত সবুজ সার মাটিস্থ অণুজীবের কার্যাবলি বৃদ্ধি করে, ফলে উর্বরতা বৃদ্ধি পায়।
৫. জমির খাদ্যোপাদানসমূহকে সংরক্ষিত রাখে ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
৬. মাটিতে জৈব উপাদান বৃদ্ধি করে।
৭. সবুজ সার মাটির সংযুতি উন্নত করে বায়ু ও পানি চলাচলের জন্য মাটির ভেদ্যতা বাড়ায়।
৮. ধৈঞা থেকে সৃষ্ট জৈব পদার্থ বিয়োজনের সময় উৎপাদিত জৈব এসিড ফসফরাসের প্রাপ্যতা বাড়ায়।
অতএব, উপরিউক্ত কারণে রজব আলী ধৈঞা চাষ করেন।