1 Answers

উদ্দীপকে দেখা যাচ্ছে, ওসমান মিয়া গ্রামের ধনী কৃষক। তার প্রচুর ধনসম্পত্তি তথা অর্থবিত্ত রয়েছে। গ্রামের লোকজন তাকে শ্রদ্ধা এবং সম্মান করে। এ কারণে সামাজিক স্তরবিন্যাসের দিক থেকে তার স্থান উঁচু পর্যায়ে। অন্যদিকে, নূর আলী গ্রামের ভূমিহীন কৃষক। সে দৈনিক মজুরি ভিত্তিতে অন্যের জমিতে কাজ করে জীবিকানির্বাহ করে থাকে। ফলে গ্রামে তার মর্যাদা কম বা নিম্নস্তরে। মূলত মানুষ হিসাবে নূর আলী এবং ওসমান মিয়ার মর্যাদা সমান হওয়ার কথা ছিল। কিন্তু সমাজের সদস্যরাই স্তরবিন্যাসে বিশ্বাসী। তারা তাদের মনোভাব, মতামত বা মূল্যায়নের ভিত্তিতে স্তরবিন্যাস করে থাকে। যার ফলে ওসমান মিয়ার অবস্থান সামাজিক স্তরবিন্যাসের উঁচু পর্যায়, অন্যদিকে নূর আলীর অবস্থান সামাজিক স্তরবিন্যাসের নিম্নস্তরে। সুতরাং সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, নূর আলী ও ওসমান মিয়ার সামাজিক স্তরের ভিত্তি সামাজিক উপাদান অর্থাৎ ভূমি।

4 views

Related Questions