1 Answers
উদ্দীপকের মহররম আলী উন্নত জাতের গাভির জন্য বাসস্থান তৈরি করেন। তিনি বাসস্থান তৈরি করতে নিম্নবর্ণিত পন্থা অবলম্বন করেন। তিনি উঁচু, বন্যামুক্ত, শুকনা, সুনিষ্কাশিত জায়গা যেখানে আলোবাতাস প্রবেশ করে এমন স্থানে বাসস্থান তৈরি করেন। ঘরটি এমনভাবে তৈরি করেন যাতে স্যাঁতসেঁতে ভাব না থাকে। অস্থায়ীভাবে কম খরচে তৈরি করতে বাঁশ, শণ, খড় ইত্যাদির বেড়া দেন এবং টিনের চাল তৈরি করে বাঁশের সিলিং দেন। ঘরের উচ্চতা ২.৫-৩ মিটার রাখেন। ঘরের চারদিকে বাঁশের বেড়া বা নিচে ৯০ সেমি দেয়াল দিয়ে ওপরে জালের বেড়া তৈরি করেন। ঘরের মেঝে পাকা করলেও মসৃণ বা পিচ্ছিল করেন না। ঘরের মেঝের মাঝখানে একটু উঁচু ও চারদিকে ঢালু রাখেন যাতে মলমূত্র নালা দিয়ে বের হতে পারে। প্রতিটি গাভির জন্য ৫ বর্গমিটার জায়গা রাখেন। বৃষ্টি ও শৈত্যপ্রবাহ যাতে ঘরে প্রবেশ না করে সে ব্যবস্থা করেন। ঘরের ভিতর খাদ্য ও পানির পাত্রের ব্যবস্থা করেন। প্রতিটি গরু বেঁধে রাখার জন্য বাঁশের আড়পাতা তৈরি করেন। উপরোক্ত প্রক্রিয়ায় উদ্দীপকের মহররম আলী গাভির বাসস্থান তৈরি করেন।