1 Answers
উদ্দীপকে উল্লেখিত ফিকহবিদ হলেন ইমাম আবু হানিফা (র)। ইমাম আবু হানিফা (র) সর্বশ্রেষ্ঠ ফকিহ ছিলেন। তিনি সতেরো বছর বয়সে উচ্চশিক্ষা অর্জনে মনোনিবেশ করেন। অল্প দিনের মধ্যেই ইলমে কালাম, দর্শন, কুরআন ও হাদিসে ব্যুৎপত্তি লাভ করেন। তিনি বিশিষ্ট তাবেয়ি ছিলেন। শেষ বয়সে সরকার কর্তৃক খাদ্যে বিষক্রিয়ায় শাহাদাৎ বরণ করেন। উদ্দীপকে ওসমানী স্যার তাঁর প্রতিই ইঙ্গিত করেছেন।
উদ্দীপকে উল্লেখিত মাযহাবটি হানাফি মাযহাব। এর কতিপয় বৈশিষ্ট্যে রয়েছে। যথা- হানাফি ফিকহের সব আহকাম কুরআন ও হাদিসের ভাষ্যের মাধ্যমে সাব্যস্ত। তবে মাসয়ালা নির্গত করার সময় ইমাম আবু হানিফা (র) কুরআনকে প্রাধান্য দিতেন। তাঁর এর ফিকহে প্রত্যেকটি মাসয়ালা, তত্ত্ব, তথ্য, হিকমত ও মানুষের কল্যাণকামিতার ওপর পর্যালোচনার ভিত্তিতে গৃহীত হতো। এ মাযহাব, অন্যান্য মাযহাব অপেক্ষা খুবই সহজ-সরল ও অনায়াস সাধ্য, যা সাধারণ মানুষের জন্য কল্যাণময়। সাধারণ মানুষের পার্থিব প্রয়োজনাদি তথা লেন-দেন ও আচার-আচরণের ক্ষেত্রে তিনি মানবিক আবেদনে সাড়া দিয়ে অন্তর্দৃষ্টি ও উপলব্ধির সাথে সমাধান দিয়েছেন। এ মাযহাব ইসলামি রাষ্ট্রে উদারতার সাথে অমুসলিমদেরকে স্বাধীনভাবে স্বীয় অধিকার ভোগ করার সুযোগ দিয়েছে। এটিতে কিয়াসভিত্তিক রায় প্রদানে যুক্তিগ্রাহ্য ও শক্তিশালী মতামত গ্রহণ করা হয়েছে। সর্বোপরি হানাফি ফিকহ সার্বজনীন ও ভারসাম্যপূর্ণ ফিকহ।