1 Answers
উদ্দীপকে বর্ণিত দুজন শিক্ষক মালিকি মাযহাবের অনুসারী। মদিনায় ইমাম মালিক বিন আনাস (র) প্রতিষ্ঠা করেন মালিকি মাযহাব। তিনি তাঁর সময়কালে সর্বশ্রেষ্ঠ হাদিস বিশেষজ্ঞ ছিলেন। ব্যক্তিগত বিচারবুদ্ধির চেয়ে হাদিসের ওপর বেশি নির্ভর করায় মালিকি মাযহাবের অনুসারীরা 'আহলে হাদিস' নামে পরিচিত।
উদ্দীপকের বর্ণিত দুজন শিক্ষক ইমামদের মতপার্থক্য আছে এমন মাসয়ালায় মদিনাবাসী ইমামকে অনুসরণ করেন। এ থেকেই বোঝা যায়, তারা দুজন 'আহলে হাদিস' বা মালিকি মাযহাবের অন্তর্গত। ইমাম মালিক (র) প্রবর্তিত মালিকি মাযহাবে মদিনাবাসীদের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। ইমাম মালিক (র) মদিনার অধিবাসী ছিলেন বলেই এরূপ হয়েছে। মালিকি ফিকহের মূলভিত্তি হলো মদিনাবাসীর আমল। কেননা মদিনা হচ্ছে ইসলামের লালনক্ষেত্র। মদিনার অধিবাসীরা রাসুলুল্লাহ (স) এর ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন। এ কারণে মাসয়ালা প্রণয়নে ইমাম মালিক (র) মদিনাবাসীর অভ্যাস ও মদিনার প্রচলিত প্রথাকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন। আর উদ্দীপকে উল্লেখিত শিক্ষকদ্বয় এসব মাসয়ালাই মেনে চলেন।