1 Answers

গ্রুপ 'ক' এর বৈশিষ্ট্যগুলো হানাফি মাযহাবের বৈশিষ্ট্য। ইমাম আবু হানিফা (র) প্রবর্তিত মাযহাব হানাফি মাযহাব নামে পরিচিত। বর্তমানে বিশ্বের প্রায় তিন-চতুর্থাংশ মুসলিম এই মাযহাবের, অনুসারী। গ্রুপ 'ক' তে এ মাযহাবের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। গ্রুপ 'ক' তে কুরআন হাদিসের বিধানকে দৃঢ়ভাবে গ্রহণ করা, কিয়াসের প্রাধান্য এবং উদার ও বাস্তবধর্মী এসব বৈশিষ্ট্যের মাধ্যমে হানাফি মাযহাবের ইঙ্গিত করা হয়েছে। এছাড়া হানাফি মাযহাবের মাসয়ালাসমূহ তত্ত্ব, তথ্য, হিকমত ও কল্যাণকামিতার ওপর প্রতিষ্ঠিত। অন্যান্য মাযহাবে শরিয়তের হুকুম-আহকাম কোনো কল্যাণকামিতার বিবেচনায় প্রবর্তিত হয়নি বলে বিশ্বাস করা হয়। তবে হানাফি মাযহাব ইসলামের বিধানে মানুষের কল্যাণ চিন্তার কথা বলে। এই মাযহাবে কুরআন-হাদিসের বিধানসমূহকে অত্যন্ত দৃঢ় ও যুক্তিগ্রাহ্য দৃষ্টিকোণ থেকে গ্রহণ করা হয়েছে। তাছাড়া হানাফি ফিকহ একান্তই সহজ ও অনায়াসসাধ্য। মানুষের পার্থিক বিভিন্ন বিষয়ের ক্ষেত্রেও এই মাযহাবে গভীর অন্তর্দৃষ্টি প্রযোজ্য হয়েছে। এসব কারণে পৃথিবীর প্রায় তিন-চতুর্থাংশ মানুষ এই মাযহাবের অনুসারী।

4 views

Related Questions