1 Answers

উদ্দীপকে সরিষার ক্ষতিকারক রোগ ও পোকার নাম উল্লেখ করা হয়েছে।

সরিষার পাতা ধসা, ডাউনি মিলডিউ, অরোবাঙ্কি রোগগুলো হলে নিম্নোক্ত লক্ষণগুলো দেখা যায়-

রোগের নাম

লক্ষণ

পাতা ধসা

পাতায় ও ফলে চক্রাকার গোল দাগ দেখা যায়। দাগগুলো বড় হলে পাতা ঝলসে যায়।

ডাউনি মিলডিউ

চারার বৃদ্ধি বন্ধ হয়ে যায়। পাতায় সাদা দাগ দেখা যায়, নিচের অংশে বেশি থাকে।

অরোবাঙ্কি

গাছের কাণ্ড বাদামি লাল রঙের হয়। আক্রান্ত গাছ দুর্বল হয়ে পড়ে।

জাব পোকা, করাত মাছি, পাতা বিছা, প্রজাপতির আক্রমণে সরিষায় নিম্নোক্ত লক্ষণগুলো দেখা যায়-

পোকার নাম

আক্রমণের লক্ষণ

জাব পোকা

পূর্ণবয়স্ক ও বাচ্চা পোকা উভয়ই সরিষার পাতা, কান্ড, ফুল ও ফল হতে রস শোষণ করে। আক্রমণের মাত্রা বেশি হলে ফুল ও ফলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এবং পাতা কুঁকড়ে যায়। জাব পোকা এক ধরনের রস নিঃসরণ করে, ফলে তাতে স্যুটিমোল্ড ছত্রাক জন্মে এবং আক্রান্ত অংশ কালো দেখায়।

করাত মাছি

এ পোকা প্রথমে একটু একটু করে পাতা খায়, পরবর্তীতে কিনারা থেকে মধ্য শিরার দিকে খেতে থাকে। পাতায় অসংখ্য ছোট ছোট ছিদ্র করে যা এক সময় চালুনির মতো মনে হয়। এরা কান্ড খেয়ে ফেলে, এতে চারা শুকিয়ে মরে যায় এবং বড় গাছে ফল ধরে না।

পাতা বিছা

পাতার উল্টো পিঠের সবুজ অংশ খেয়ে পাতাকে সাদা পাতলা পর্দার মতো করে ফেলে।

প্রজাপতি

প্রজাপতির বিছা সরিষার পাতা খায়।

4 views

Related Questions