1 Answers
ফয়েজের জমিতে বোল ধরার পর পরই গুটি পোকার আক্রমণ ঘটে এবং তিনি তৎক্ষণাৎ তুলা কর্মকর্তার পরামর্শমতো ব্যবস্থা গ্রহণ করেন।
গুটি পোকা বা বোল-ওয়ার্ম খুব দ্রুত বংশবিস্তার করে। কিন্তু ফয়েজ তার জমিতে পোকা আক্রমণের সাথে সাথে পোকা দমনের ব্যবস্থা নেন। ফলে গুটি পোকা বংশবিস্তার করতে পারে না এবং অন্যদের ফসল ক্ষতির হাত থেকে রক্ষা পায়। ফয়েজ তার জমির আশেপাশের ঝোপঝাড়ও পরিষ্কার করে ফেলেন। এতে গুটি পোকার ডিম বা কীট যদি আশেপাশের ঝোপঝাড়ে থাকে তাহলে তা নির্মূল হয়ে যায়। ফলে আক্রমণের সম্ভাবনা কমে যায়।
তুলা ছাড়াও মেস্তা, ঢেঁড়স ও ভুট্টাতে গুটি পোকা আশ্রয় নিতে পারে। এ কারণে ফয়েজ তার জমির আশেপাশে এসব ফসল চাষ থেকে বিরত থাকেন। ফলে পোকা বংশবিস্তার করতে পারে না। উল্লিখিত উপায়ে ফয়েজের পাশাপাশি অন্য সকলের তুলা ফসলও পোকার আক্রমণ হতে রক্ষা পায়।