1 Answers
উদ্দীপকের রিয়াদের উৎপাদিত ভুট্টা হলো মাঠ ফসল এবং রহিমের উৎপাদিত গ্লাডিওলাস হলো উদ্যান ফসল। মাঠ ফসল সাধারণত বিস্তীর্ণ মাঠে, বিভিন্ন উচ্চতার জমিতে ক সমষ্টিগত পরিচর্যার মাধ্যমে চাষ করা হয়ে থাকে। অপরদিকে উদ্যান ফসল সাধারণত ছোট জমিতে বা বাগানে (বন্যামুক্ত উঁচু জমিতে) নিবিড় পরিচর্যার মাধ্যমে চাষ করা হয়। নিচে মাঠ ফসল এ ও উদ্যান ফসলের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করা হলো:
i. মাঠ ফসল বড় আয়তনের জমিতে চাষ করা হয়। উদ্যান ফসল সাধারণত বাড়ির আশেপাশে বা ছোট জমিতে চাষ করা হয়।
ii. মাঠ ফসল চাষের প্রয়োজনীয় জমি নিচু, মাঝারি নিচু ও মাঝারি উঁচু হতে হয়। উদ্যান ফসলের জন্য জমি মাঝারি উঁচু থেকে উঁচু হতে হয়।
iii. মাঠ ফসলগুলো সাধারণত একবর্ষজীবী হয় (ব্যতিক্রম- চা)। উদ্যান ফসল এক, দ্বি বা বহুবর্ষজীবী হতে পারে।
iv. মাঠ ফসলগুলোর যত্ন সমষ্টিগতভাবে নেওয়া হয়। উদ্যান ফসলের যত্ন এককভাবে নিতে হয় (ব্যতিক্রম-শাক, মশলা ফসল)।
V. মাঠ ফসলের জমিতে বেড়ার প্রয়োজন পড়ে না। উদ্যান ফসলের জমিতে বেড়া দেওয়ার প্রয়োজন পড়ে।
vi. মাঠ ফসলের বীজ ছিটিয়ে বা লাইনে রোপণ করা হয়। উদ্যান ফসলের বীজ লাইন বা গর্ত করে রোপণ করতে হয়।
vii. মাঠ ফসলগুলো সব একত্রে পরিপক্ক হয় ও সংগ্রহ করা হয় (ব্যতিক্রম- তুলা)। উদ্যান ফসল একসাথে পরিপক্ক হয়না, তাই ধাপে ধাপে সংগ্রহ করা হয় (ব্যতিক্রম-আলু, পিয়াজ, মশলা ফসল)।
viii. মাঠ ফসল সাধারণত প্রক্রিয়াজাত করে খাওয়া হয়। উদ্যান ফসল তাজা অবস্থায় খাওয়া হয়ে থাকে।
ix. মাঠ ফসলের উৎপাদন ঝুঁকি তুলনামূলকভাবে উদ্যান ফসলের থেকে বেশি।
X . মাঠ ফসলের মূল্য মৌসুমের শুরুতে কম থাকে। উদ্যান ফসলের মূল্য মৌসুমের শুরুতেই বেশি থাকে।
অর্থাৎ, মাঠ ও উদ্যান ফসলে উল্লিখিত বৈশিষ্ট্যগত পার্থক্য লক্ষ করা যায়।