1 Answers
উদ্দীপকে রাহাতের ফসল লাল পচা রোগে আক্রান্ত। আখ গাছে লাল পচা রোগ দেখা দিলে প্রথমে পাতায় রোগের লক্ষণ প্রকাশ পায়। রাফসানের আখের পাতার উপরিভাগে প্রথমে ছোট ছোট অসংখ্য লাল দাগের সৃষ্টি হয়, যা পরে পুরো পাতাকে ছেয়ে ফেলে। এছাড়া পাতা হলদে হয়ে আস্তে আস্তে শুকিয়ে যায়। এ রোগে আখের কান্ড পচে যায়। আক্রান্ত কাণ্ড লম্বালম্বিভাবে চিড়লে ভেতরের কোষগুলোর ফ্যাকাশে লাল রং দেখা যায় এবং আড়াআড়িভাবে ছোপ ছোপ সাদা অংশ দ্বারা ভাগ হয়ে যায়। উপরের লক্ষণগুলো বিবেচনা করে বলা যায়, রাহাতের আখ ক্ষেতে লাল পচা রোগ দেখা দিয়েছে।
4 views
Answered