1 Answers

শহিদুল তার বাড়ির পাশের পতিত জমিতে বেড়াযুক্ত অবস্থায় নিবিড় পরিচর্যার মাধ্যমে যে ফসল চাষ করেছিল তা হলো উদ্যান ফসল। যে সকল ফসল সাধারণত সীমিত পরিসরে বন্যামুক্ত উঁচু জমিতে বেড়া নির্মাণ করে প্রতিটি গাছের বিশেষ যত্ন ও পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা হয়, সেগুলোকে উদ্যান ফসল বলে। উদ্যান ফসলের বৈশিষ্ট্য নিম্নরূপ-

i. তুলনামূলকভাবে বেশি যত্নের প্রয়োজন হয়। যেমন- আঙুর, কমলা, কেপসিকাম। 

ii. প্রতিটি গাছকে আলাদা আলাদাভাবে যত্ন নেওয়া হয়। যেমন- আম, লিচু, পেয়ারা। 

iii. সাধারণত প্রক্রিয়াজাত ছাড়াই খাওয়া হয়, তবে প্রক্রিয়াজাতকরণের সুযোগ রয়েছে। যেমন- আনারস, স্ট্রবেরি, জলপাই। 

iv. বেড়া নির্মাণ করার প্রয়োজন হয়। 

V. একত্রে লাগালেও মাঠের ফসল ধাপে ধাপে পরিপক্ক ও সংগ্রহ করতে হয়। যেমন- লেবু, পেয়ারা, কুল। 

vi. সাধারণত তাজা ও রসালো অবস্থাতেই ব্যবহৃত হয়। যেমন- সালাদ ও ফল।

vii. উৎপাদিত পণ্য রসালো হওয়ায় অধিকাংশ ফসলেই সেচ অপরিহার্য। 

viii. মৌসুমের শুরুতেই দাম বেশি থাকে। যেমন- লিচু, আম। 

ix. উৎপাদন ব্যয় তুলনামূলক বেশি হয়। যেমন- স্ট্রবেরি। 

x. নিবিড় পরিচর্যায় লাভ বেশি হয়।

সুতরাং, ফল ও শাকসবজির চাহিদা পূরণ ও সৌন্দর্য বর্ধনে উদ্যান ফসল চাষ করা হয়।

5 views

Related Questions