হামিদ সাহেবের চাষকৃত ফসলটিতে ট্রেনিং এর যে পদ্ধতিটি অনুসরণ করতে হবে তা ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
হামিদ সাহেব যেহেতু আঙ্গুর গাছ লাগিয়েছিলেন তাই এ ধরনের লতানো গাছের জন্য স্পেলিয়ার ট্রেনিং পদ্ধতি অনুসরণ করতে হবে। নিচে বিভিন্ন ধরনের স্পেলিয়ার ট্রেনিং পদ্ধতি বর্ণনা করা হলো_
১. শীর্ষ ট্রেনিং পদ্ধতি: এক্ষেত্রে একটি কান্ড বা বিটপকে কোনো খুঁটি বা অবলম্বনের সাহায্য বাড়তে দেওয়া হয়। যখন বিটপের উচ্চতা অনুর্ধ্ব এক মিটার হয় তখন মাথা কেটে দেওয়া হয়। ঐ বিটপ থেকে পার্শ্ব শাখা বের হলে আবার ঐ পার্শ্ব শাখাগুলো কেটে দেওয়া হয়।
২. নিফিন পদ্ধতি: গাছের উচ্চতা ১ মিটার হলে মাথা কেটে দেওয়া হয় এবং দুটি পার্শ্ব বিটপকে উভয়পার্শ্বে মাটির সমান্তরালে তারের সাথে বেঁধে দেওয়া হয়।
৩. বাওয়ার পদ্ধতি: এ পদ্ধতিতে সারিতে লাগানো গাছের উপর প্রশস্ত মাচা তৈরি করা হয় এবং লতানো গাছকে এ মাচার উপর বাড়ার সুযোগ দেওয়া হয়। প্রতিবছর শাখাগুলোকে ছোট করে কেটে দেওয়া হয় যাতে প্রতি শাখায় ২ থেকে ৩টি কুঁড়ি থাকে।
৪ . কর্ডন পদ্ধতি: বাওয়ার পদ্ধতির মতোই এ পদ্ধতি। তবে তৈরি মাচাকে কম প্রশস্ত করা হয়।
অতএব ভালো ফলন পেতে হামিদ সাহেব তার গাছের জন্য উপরের যে কোন পদ্ধতি অনুসরণ করবেন।