1 Answers

মানিক মিঞার চাষকৃত ফসলটি হলো মসুর ডাল। মধ্য ফাল্গুন থেকে মধ্য চৈত্র মাসে সাধারণত মসুর ডাল পাকে। ফসলের প্রায় সমস্ত গুটি যখন কালচে রং ধারণ করবে তখনই ফসল সংগ্রহ করতে হবে। মাঠে গাছ শুকিয়ে গেলে মাটি থেকে উপড়িয়ে বা গাছের গোড়া কেটে ভালোভাবে রৌদ্রে শুকোতে হবে। এরপর লাঠি দিয়ে পিটিয়ে বা গরু ঘুরিয়ে অন্যান্য ফসলের মতো অতি সহজেই মাড়াই করে বীজ সংগ্রহ করতে হবে।

বীজ সংগ্রহ করার পর ভালো করে রৌদ্রে শুকিয়ে (যাতে দাঁত দিয়ে কাটলে কট কট শব্দ হয়) দেশি পদ্ধতিতে মাটির পাত্রে, টিনে বা ড্রামে, মাটির কলসে, মটকা বা পলিথিনে এমনভাবে সংরক্ষণ করতে হবে যাতে বাতাস, কীটপতঙ্গ ঢুকতে না পারে। পোকার আক্রমণ হয়েছে কিনা দেখার জন্য বর্ষাকালে মাঝে মাঝে পর্যবেক্ষণ করতে হবে এবং সুযোগ পেলেই রৌদ্রে শুকিয়ে পুনরায় সংরক্ষণ করতে হবে।

উল্লিখিত পদ্ধতিতে ফসল সংগ্রহ, মাড়াই ও সংরক্ষণ করলে ফসল দীর্ঘদিন ভালো থাকবে।

4 views

Related Questions