1 Answers

উদ্দীপকের বিউটি বেগম ও তার বোন ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে সবজি সংরক্ষণ করেছে।

বিউটি বেগম তার রাখা সবজিগুলোকে না ধুয়ে বা পরিষ্কার না করে ফ্রিজে রেখেছে। ফলে ফুলকুপির সাথে অণুজীব, মাটি, বালি এবং অপদ্রব্য মিশ্রিত ছিল। একইভাবে গাজরের সাথেও অণুজীব এবং অন্যান্য অপদ্রব্য মিশ্রিত ছিল। ঐ অবস্থায় সংরক্ষণ করায় ডিপফ্রিজে থাকাকালীন অণুজীবগুলি ধীরে ধীরে সক্রিয় হয়েছে। সবজির অভ্যন্তরস্থ রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়া চলেছে। সবজি থেকে ইথিলিন নির্গত হয়েছে। এ কারণে বিউট বেগমের সবজি নষ্ট হয়ে গেছে।

বিউটি বেগমের বোন ফুলকপি ও গাজরকে ভালোভাবে ধুয়েছেন, বাছাই করেছেন এবং উত্তমগুলোকে সংরক্ষণের জন্য নির্বাচন করেছেন। সবজিগুলোকে কেটে একটু ছোট আকার দিয়েছেন এবং অপ্রয়োজনীয় অংশ ফেলে দিয়েছেন। অতঃপর চূড়ান্তভাবে বাছাই করা সবজিকে ফুটন্ত গরম পানিতে ৩ মিনিট রেখে ব্লাঞ্চিং করেছেন। এর ফলে উক্ত সবজির সাথে থাকা অণুজীব ধ্বংস হয়েছে এবং এনজাইমগুলো নিষ্ক্রিয় হয়েছে। এরপর সবজির গা থেকে পানি ঝড়িয়ে ফেলে রোদে ভালোভাবে শুকিয়েছেন। এই শুষ্ক সবজির মধ্যে অণুজীব কাজ করার মতো পরিবেশ থাকে না। এরপর তিনি সবজিগুলো বায়ুরোধী টিনের বাক্সে আটকে সংরক্ষণ করেছেন। এ কারণে বিউটি বেগমের বোনের সংরক্ষিত সবজি দীর্ঘদিনেও নষ্ট হয়নি।

উপরের আলোচনা থেকে হতে বিউটি বেগম ও তার বোনের সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে জানা যায়।

4 views

Related Questions