1 Answers
উদ্দীপকে খোকন সাহেবের চাষকৃত ফসলটি হলো আদা।
বীজ আদা সংগ্রহের জন্য সতেজ ও রোগমুক্ত মাতৃগাছ নির্বাচন করা প্রয়োজন। গাছের প্রায় সব অংশ শুকালে আদা তোলার উপযোগী হয়। গাছের পাতা শুকিয়ে গেলে পাতা কেটে দিতে হয় | এবং তার ১৫-২০ দিন পর আদা তুলতে হয়। আদা পরিপক্ক করে তুললে অনেক দিন সংরক্ষণ করা যায়। আদা তোলার পর শিকড় ও মাটি পরিষ্কার করে শুকিয়ে নিতে হয়। সংরক্ষণের আগে শতকরা ৩ ভাগ 'ডাইথেন এম-৪৫' দ্বারা বীজ শোধন করলে পচন থেকে আদা রক্ষা করা যায়। সংগৃহীত আদা নিম্নবর্ণিত পদ্ধতিতে সংরক্ষণ করা হয়-
ক. গর্ত খনন করে সংরক্ষণ: উঁচু জমিতে ৪৫০ সেমি লম্বা, ৩০০ সেমি চওড়া এবং ১৮০ সেমি গভীর গর্ত করে শুকিয়ে, গর্তের চারপাশে খড় বিছিয়ে, থলিতে ভরে একে একে সাজিয়ে মাটির আবরণ দিয়ে ঢেকে আদা সংরক্ষণ করা যায়।
খ. শুকনো বালুর সাহায্যে সংরক্ষণ: এ পদ্ধতিতে প্রথমে ৩-৪ সেমি শুকনা বালির স্তরের উপর বীজ আদা (১০-১২ সেমি পুরু স্তর) রেখে প্রথমে সবুজ পাতা ও পরে বালির আস্তরণ (২-৩ সেমি) দিয়ে ঢেকে রাখতে হয়। বীজের পরিমাণ বেশি হলে এ পদ্ধতি অনুসরণ করে স্তরে স্তরে রাখা যেতে পারে।
অতএব, উল্লিখিত উপায়ে খোকন সাহেব আদা সংগ্রহ করে যথাযথভাবে সংরক্ষণ করলেন।