1 Answers
গত বছর বিদ্যুতের ব্যাপক লোডশেডিং থাকায় হিমাগারে আকবরের আলু পচে গিয়ে ও অঙ্কুরিত হয়ে লোকসান হয়েছিল। ফলে এ বছর সে উদ্যানতত্ত্ববিদের পরামর্শ অনুযায়ী আলু সংরক্ষণ করে লাভবান হয়।
আলু সংরক্ষণ করার জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে। তার মধ্যে রয়েছে হিমাগারে সংরক্ষণ, ডিপফ্রিজারে সংরক্ষণ ও শুকিয়ে সংরক্ষণ। হিমাগারে আলুকে সাধারণত কাঁচা অবস্থায় সংরক্ষণ করা হয়। এ সংরক্ষণ পদ্ধতিতে অক্সিজেন কমিয়ে এবং কার্বন ডাই-অক্সাইড বাড়িয়ে শাকসবজির শ্বসনকে নিয়ন্ত্রণ করা হয়। এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য বিদ্যুতের অবিচ্ছিন্ন সংযোগ প্রয়োজন, যা লোডশেডিং এর জন্য সম্ভব নয়। এতে আলু পচে যায় এবং আলুতে অঙ্কুর গজায়। ফলে গত বছর আকবরের ব্যাপক লোকসান হয়।
অপরদিকে, ডিপফ্রিজারে অধিক পরিমাণ আলু সংরক্ষণ করা যায় না। তাই আলু সংরক্ষণ করার জন্য সে উদ্যানতত্ত্ববিদের পরামর্শ অনুযায়ী শুকিয়ে সংরক্ষণ করে। এছাড়া আলু দ্বারা বিভিন্ন খাদ্য তৈরি করে যেমন- আলুর চিপস, আলুর ফ্রেন্স ফ্রাই ইত্যাদির মাধ্যমেও আলু সংরক্ষণ করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে। এ পদ্ধতিতে অধিক পরিমাণ আলু অনেকদিন কোনো প্রকার ক্ষতি ছাড়াই রাখতে পারে। ফলে এ বছর সে লাভবান হয়।' উল্লিখিত কারণে আকবর আলু সংরক্ষণ করে গতবছর ক্ষতিগ্রস্ত হলেও এ বছর লাভবান হয়ে দেশের জাতীয় অর্থনীতিতে অবদান রেখেছিল।