1 Answers
আফরা নীট ওয়্যার লি.-এর প্রাতিষ্ঠানিক উন্নতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক।
ব্যবসায়-বাণিজ্যে দ্রুত যোগাযোগের ক্ষেত্রে বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে ই-মেইল ব্যবহার অন্যতম। এক কম্পিউটার থেকে ইন্টারনেটের মধ্যদিয়ে অন্য কম্পিউটারে যোগাযোগ করাকে ই- মেইল বলে। ই-মেইল ব্যবস্থায় কম্পিউটারের সহায়তায় বিশ্বের যেকোনো স্থানে অত্যন্ত দ্রুততার সাথে তথ্য আদান-প্রদান করা যায়। উদ্দীপকে আফরা নীট ওয়্যার লি. অফিসিয়াল তথ্য সরবরাহের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে চায়। কেননা এর মাধ্যামে দ্রুত ও তাৎক্ষণিকভাবে তথ্য সরবরাহ করতে পারবে। জরুরি ভিত্তিতে নিমেষেই আফরা নীট ওয়্যার লি. অফিসিয়াল তথ্য সরবরাহের জন্য আধুনিক প্রযুক্তির ই-মেইল ব্যবহার করা প্রয়োজন।
সুতরাং, আফরা নীট ওয়্যার লি.-এর প্রাতিষ্ঠানিক উন্নতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক।