1 Answers

উদ্দীপকে সায়মা লি. কোম্পানি এবং উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত যথার্থ।

ব্যবস্থাপনার কার্যাবলিকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এদের এক একটিকে এক একজন বিশেষজ্ঞের ওপর ন্যস্ত করা হয়। প্রতিষ্ঠানের কাজের মান বাড়াতে এবং প্রতিষ্ঠানকে তার লক্ষ্যপানে নিয়ে যাওয়ার জন্য উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়।

উদ্দীপকে সায়মা লি. একটি বৃহদায়তন উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি তাদের প্রতিষ্ঠানের কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী ভাগ করে এক একজন বিশেষজ্ঞ কর্মীকে তত্ত্বাবধানের দায়িত্ব প্রদান করে। প্রতিষ্ঠানের কাজের মান বাড়াতে কোম্পানি উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ ও মান বৃদ্ধি পাবে। যেসব প্রতিষ্ঠানে বিশেষজ্ঞের পাশাপাশি উপদেষ্টা নিয়োগ করা হয় সেসব প্রতিষ্ঠানের - দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের পাশাপাশি নানাবিধ উদ্ভূত সমস্যা মোকাবিলা করতে সমর্থ হয় এবং প্রতিষ্ঠানটি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে।

সুতরাং বলা যায়, উদ্দীপকে সায়মা লি. কোম্পানি এর উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত যথার্থ।

5 views

Related Questions