1 Answers

উদ্দীপকের প্রতিষ্ঠানে প্রার্থীত পদে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে লোক নিয়োগ যথার্থ।

প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মীসংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানে সাধারণত এরূপ উৎস থেকে জনশক্তি সংগ্রহ করা হয়ে থাকে। বাহ্যিক উৎস থেকে জনবল নিয়োগের গুরুত্বপূর্ণ উপায় হলো বিজ্ঞাপন।

সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান কর্মীসংগ্রহের অন্যতম প্রধান উৎস।- কোনো প্রতিষ্ঠানে কর্মীসংগ্রহের প্রয়োজন হলে তারা সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদানপূর্বক আবেদন জমা দিতে বলে। আর বিজ্ঞাপনের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী যেকোনো মানের যেকোনো সংখ্যক কর্মী সংগ্রহ করা যায়। অথচ অভ্যন্তরীণ উৎস থেকে সব সময় কাঙ্খিত মানের ও পরিমাণের কর্মীসংগ্রহ করা যায় না। তাছাড়া বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে প্রতিষ্ঠানে নতুন চিন্তা ও মেধার প্রবেশ ঘটে। এছাড়াও পদোন্নতি দিয়ে শূন্যপদ পূরণে ও প্রশাসনিক জটিলতা দেখা দেয়। ফলে পত্রিকায় বিজ্ঞপ্তি মাধ্যমে বাহ্যিক উৎস থেকে সুবিধামতো জনবল সংগ্রহ করা যায়। তাই উদ্দীপকে বলাকা টি কোম্পানি তাদের কিছু চা বাগানে সহকারী ব্যবস্থাপক নিয়োগের জন্য জাতীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। অতপর যাচাই বাছাইপূর্বক অধিক যোগ্যতাসম্পন্ন ৫ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়।

সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে প্রার্থীত পদে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে লোক নিয়োগ যথার্থ।

4 views

Related Questions