1 Answers

কর্মী সংগ্রহের উৎস হলো দুটি; অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস। পদ্মা লি. বাহ্যিক উৎস থেকে ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি দিলে উক্ত পদের নিম্নস্তরের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়।

যোগ্য কর্মী সংগ্রহ কর্মীসংস্থান প্রক্রিয়ার প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ। প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মী সংগ্রহের জন্য এরূপ কার্যের আওতায় বিভিন্ন উৎস থেকে শ্রমিক-কর্মী নির্বাচন প্রক্রিয়ায় নিয়ে আসা হয়ে থাকে। এর ধারাবাহিকতায় পদ্মা লি. বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। প্রতিষ্ঠানে অনেক সময় কর্মরত কর্মীদের মধ্য হতে বা তাদের মাধ্যমে কর্মী সংগ্রহ করা হয়ে থাকে। একে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস বলে।

দায়িত্বপূর্ণ পদে যেক্ষেত্রে অপেক্ষাকৃত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীর প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের পদোন্নতি প্রদানের মাধ্যমে প্রয়োজনীয় কর্মী সংগ্রহ করা হয়ে থাকে। পদ্মা লি. -এর ম্যানেজার পদের নিম্নস্তরের কর্মকর্তা আশায় ছিলেন তাদের মধ্য হতে মেধা ও যোগ্যতা বা জ্যেষ্ঠতার ভিত্তিতে কাউকে উক্ত পদে পদোন্নতি দেওয়া হবে। যখন দেখা গেল পদ্মা লি. ম্যানেজার নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তখন তাদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়।

5 views

Related Questions