1 Answers
উদ্দীপকের গ্রামের যুবকদের কাশেমকে অনুসরণ করা যৌক্তিক তা বিদ্যমান।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকান্ডকে ব্যবসায় বলে। ব্যবসায় তথা শিল্প-বাণিজ্যের অগ্রগতির ফলে দেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ ঘটে। ব্যবসায়ের ক্ষেত্রে এক বা একাধিক লোক উদ্যোগ গ্রহণ করে বিধায় দেশে নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হয়।
উদ্দীপকে কাশেম বি.কম পাস করার পর প্রাথমিক অবস্থায় নিজ জমিতে ধান চাষ করে আয় শুরু করেন। পরবর্তীতে তার আয় আরও বৃদ্ধি করার জন্য ২টি পুকুওে মৎস্য চাষ শুরু করেন। তিনি তার গ্রামের বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে তার খামারে নিয়োজিত করেন। এতে তার খামারের সাফল্য উত্তোরত্তর বৃদ্ধি পেতে থাকে। তার এই সাফল্য দেখে গ্রামের বেকার যুবকরা কাশেমকে অনুসরণ করা শুরু করেন।
কাশেম গ্রামের বেকার যুবকদের আত্মত্মকর্মসংস্থানের পথ দেখিয়েছেন। আত্মকর্মসংস্থান বলতে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করা। এতে গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের বেকার সমস্যার সমাধান হবে। মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হবে এবং ব্যবসায়ের পরিমাণ বৃদ্ধি পেলে পণ্য দ্রব্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। তাই আমি মনে করি, উদ্দীপকের গ্রামের যুবকদের কাশেমকে অনুসরণ করা সম্পূর্ণ যৌক্তিক।