1 Answers

উদ্দীপকে তানিমকে বিক্রয় বৃদ্ধিকরণ কমিটিতে সদস্য করা অত্যন্ত যৌক্তিক হয়েছে।

প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস হতে যোগ্য কর্মী সংগ্রহের অন্যতম উপায় হচ্ছে পদোন্নতি। পদোন্নতি একজন কর্মীকে বর্তমান পদ হতে পরবর্তী উচ্চ পদে পদায়ন করে।

উদ্দীপকে তানিম ও তামিম দুইজনই এক সাথে আয়শা ফেব্রিকস লি.- এ বিপণন ব্যবস্থাপক হিসেবে যোগদান করে। উক্ত প্রতিষ্ঠান দুই বছর পর তামিমকে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেয়। অপরপক্ষে তানিমকে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধিকরণ কমিটির সদস্য করে। এক্ষেত্রে একই পর্যায়ে অন্য কর্মীকে যদি তার একই পদে রেখে দেওয়া হয় তবে তার কর্মদক্ষতা হ্রাস পেতে থাকবে এবং তার মনোবল দিন দিন কমতে থাকবে। এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান স্বাধীনকে বিক্রয় বৃদ্ধিকরণ পদে পদায়ন করে যাতে তার মনোবল বৃদ্ধি পায়। এরূপ পদোন্নতি প্রদানের ক্ষেত্রে কর্মীর পদমর্যাদাই করে না, তাকে অধিক দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ এবং বিশ্বস্তও করে তোলে। ফলে কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানের সাফল্যও নিশ্চিত হয়।

পরিশেষে বলা যায়, পদোন্নতি দেওয়ার সময় কর্তৃপক্ষকে অবশ্যই নিরপেক্ষ এবং সকল প্রকার স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থাকতে হবে। তবেই যোগ্যতম কর্মী পদোন্নতি পাবে।

5 views

Related Questions