1 Answers

উদ্দীকের রাজা, সুজা ও সাব্বির পরবর্তীতে একমালিকানা ব্যবসায় করার সিদ্ধান্ত নিয়েছে।

যে ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক একজনমাত্র ব্যক্তি, তাকে একমালিকানা ব্যবসায় বলে। বিশ্বের অন্যতম প্রাচীন ব্যবসায় সংগঠন হলো একমালিকানা ব্যবসায় সংগঠন। অর্থাৎ এক ব্যক্তির মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং ব্যবসায়ের সকল মূলধন একাই বহন করে থাকে।

উদ্দীপকে দেখা যায়, রাজা, সুজা ও সাব্বির তিনজন মিলে সমঝোতার ভিত্তিতে শেয়ার বেচাকেনার জন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। কিন্তু অংশীদারদের মতবিরোধের কারণে সিদ্ধান্ত নিতে ঝামেলা হয় বিধায় তারা যার যার মতো ব্যবসায় করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ একমালিকানা ব্যবসায় করার সিদ্ধান্ত নেয়। এরূপ ব্যবসায়ের মালিক একজনমাত্র ব্যক্তি থাকায় ব্যবসায়ের সকল দায়-দায়িত্ব ও সিদ্ধান্ত একাই বহন করা যায়। এজন্য তাকে কারো সাথে পৃথকভাবে আলোচনা করতে হয়' না। এর সমস্ত মুনাফা ও দায় মালিক একাই ভোগ করে থাকে বলে মালিক সম্পূর্ণ ব্যক্তিস্বাধীনতা লাভ করতে পারে। তাই তাদের প্রত্যেকে নিজ নিজ ব্যবসায় করার ফলে অংশীদারি ব্যবসায়ে সৃষ্ট সমস্যা দূর হয়ে যায়।

পরিশেষে বলা যায়, উদ্দীকের রাজা, সুজা ও সাব্বির পরবর্তীতে একমালিকানা ব্যবসায় করার সিদ্ধান্ত নিয়েছে।

5 views

Related Questions