1 Answers
উদ্দীপকে যে গণপরিবহন সংস্থার কথা বলা হয়েছে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে অপরিহার্য।
বিআরটিসি বাংলাদেশের সড়ক পরিবহন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সংস্থা। উদ্দীপকে বাংলাদেশ সরকার সড়কপথে দেশের সর্বত্র বিআরটিসি সুবিধা প্রদানের মাধ্যমে নতুন নতুন রুট চালু করে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে জনকল্যাণ করে থাকে। এ প্রতিষ্ঠানটি লাভজনক না হলেও সাধারণ মানুষের সুবিধা বিবেচনায় ন্যায্য ও ব্যয়সাধ্য ভাড়ায় নিরাপদ, বিশ্বস্ত দক্ষ পরিবহন সেবা প্রদান করে। প্রতিযোগিতায় পরিবেশ সৃষ্টি ও মানসম্মত পরিবহন সেবা নিশ্চিতকরণের জন্য দেশের পর্যটনকে উৎসাহিত করে। পরিবহন খাত নিরাপত্তা বৃদ্ধি, দুর্ঘটনা হ্রাস ও পরিবেশ দূষণ রোধের জন্য গবেষণা কার্যপরিচালনা করে। ফলে জনগণ কম খরচে একস্থান থেকে অন্যস্থানে অতি সহজেই যেতে পারে পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পায়। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে যে গণপরিবহন সংস্থার কথা বলা হয়েছে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে অপরিহার্য।