1 Answers
উদ্দীপকে মি. বড়ুয়া শ্রমিকদের কারিগরি দক্ষতার উন্নয়ন করেছেন, প্রতিষ্ঠানের জন্য তা অপরিহার্য।
একটি নির্দিষ্ট কাজ কীভাবে সম্পন্ন করতে হবে সে সংক্রান্ত বিশেষ ও স্বতন্ত্র ধারণাকে কারিগরি দক্ষতা বলে।
উদ্দীপকে মি. বড়ুয়া একটি প্রতিষ্ঠানের সফল উৎপাদন সুপারভাইজার। তার অধীনে ১০ জন শ্রমিক কাজ করে। তিনি চেষ্টা করেন কারিগরি দক্ষতার মাধ্যমে অধস্তনদের কাজটা যেন আরও সুন্দরভাবে করতে পারে। এজন্য তিনি সবাইকে হাতেনাতে কাজ শেখাতে সচেষ্ট থাকেন। তিনি শ্রমিকদের কারিগরি দক্ষতার উন্নয়ন করে প্রতিষ্ঠানের কাজ সম্পাদনে যে কৌশল, পদ্ধতি ও যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিকভাবে প্রণয়ন করেন। কার্যসম্পাদনে যন্ত্রপাতি ও সম্পদের ব্যবহার এবং সুনির্দিষ্ট কৌশল প্রয়োগ সম্পর্কে দক্ষতা অর্জন করান। অর্থাৎ প্রতিটা কাজের সাথেই কমবেশি কারিগরি দক্ষতার প্রয়োজন পড়ে।
তাই উদ্দীপকের মি. বড়ুয়া শ্রমিকদের কারিগরি দক্ষতার উন্নয়ন করেছেন, যা প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য।