1 Answers
উদ্দীপকে সমীরণ দত্তের ব্যবসায় সম্প্রসারণ নিঃসন্দেহে যৌক্তিক ও যথার্থ।
যেকোনো ব্যবসায়ের সফলতার ক্ষেত্রে পরিবেশের বিভিন্ন উপাদানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যে ব্যবসায়ী দক্ষতা ও সফলতার সাথে পরিবেশের প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তিগত ও আইনগত পরিবেশকে যথাযথভাবে বিবেচনায় নিয়ে ব্যবসায় পরিচালনা করতে পারেন। তিনি ব্যবসায় সম্প্রারণ করে কাক্ষিত মুনাফা অর্জনে সমর্থ হন।
উদ্দীপকের আলোকে সমীরণ দত্ত টাঙ্গাইলের আদি দত্ত শাড়ি ঘরের প্রতিষ্ঠাতা। তিনি ঢাকার পল্লবীতে ব্যবসায় করেন। তার উৎপাদিত শাড়ির ব্যাপক চাহিদা থাকায় তিনি কয়েক বছরের মধ্যেই ব্যবসায়ে সফলতা অর্জন করেন। তার উৎপাদিত পণ্য বিদেশে সমাদৃত হওয়ায় তিনি বিদেশে ব্যবসায়ের শাখা প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত নেন। সমীরণ দত্তের উৎপাদিত শাড়ির দেশে-বিদেশে প্রচুর চাহিদা থাকার কারণে তার ব্যবসায় ব্যাপকভাবে সফলতা অর্জন করে।
পরিশেষে বলা যায় যে, সমীরণ' দত্তের টাঙ্গাইল শাড়ির ব্যাপক চাহিদার কারণে ব্যবসায় সম্প্রসারণ সম্ভব হয়েছে।