1 Answers
উদ্দীপকে উল্লিখিত সমীরণ দত্তের ব্যবসায়িক সফলতায় সামাজিক পরিবেশের 'সুনাম ও সুখ্যাতি' উপাদানটি সর্বাপেক্ষা বেশি ভূমিকা রেখেছে।
কোনো সমাজের বা জাতির মানুষের সংখ্যা, বিশ্বাস, চিন্তাধারা ও দেশীয় ঐতিহ্য মিলিয়ে যে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে তাকেই সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশ ব্যবসায়কে বিশেষভাবে প্রভাবিত করে।
উদ্দীপকের আলোকে সন্তোষ দত্ত টাঙ্গাইলের ঐতিহ্যবাহী দত্ত শাড়ি এর প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠানের শাড়ির মান ভালো হওয়া এর সুনাম ও চাহিদা রাজধানী শহরেও ছড়িয়ে পড়ে। সন্তোষ দত্তের ছেলে সমীরণ দত্ত বিদেশ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করে চাকরি না করে তিনি ঢাকার পল্লবীতে টাঙ্গাইলের আদি দত্ত শাড়ি ঘর নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। টাঙ্গাইলের শাড়ির ব্যাপক সুনাম ও সুখ্যাতি থাকায় তিনি কয়েক বছরেই ব্যবসায়ে যথেষ্ট সফলতা অর্জন করেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই বলা যায়, উদ্দীপকের উল্লিখিত সমীরণ দত্তের ব্যবসায়িক সফলতায় সুনাম ও সুখ্যাতি উপাদানটি সর্বাপেক্ষা বেশি ভূমিকা রেখেছে।