1 Answers

উদ্দীপকে BMN ফার্মাসিউটিক্যাল, ব্যবসায়িক পরিবেশের অর্থনৈতিক উপাদান দ্বারা প্রভাবিত হয়েছে।

পারিপার্শ্বিক বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান ব্যবসায়ের কর্মকান্ডের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। অর্থনৈতিক পরিবেশ মূলত গড়ে ওঠে দেশের অর্থ ও ঋণ ব্যবস্থা, জনগণের আয় ও সঞ্চয়, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে।

খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান BMN ফার্মাসিউটিক্যালস ব্যাংক ঋণের মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণ করেছে। ব্যাংক ঋণ হলো ব্যবসায় পরিবেশের অন্তর্গত অর্থনৈতিক পরিবেশের উপাদান, 'যা উদ্দীপকে BMN ফার্মাসিউটিক্যালসের ব্যবসায় সম্প্রসারণে সহায়তা করেছে। সুতরাং, BMN ফার্মাসিউটিক্যালস ব্যবসায়িক পরিবেশের অর্থনৈতিক উপাদান দ্বারা প্রভাবিত হয়েছে।

5 views

Related Questions