বকসির ব্যবসায়ের সুনাম অর্জনের জন্য কোন উপাদান বেশি ভূমিকা রেখেছে? মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে বকসির ব্যবসায়ের সুনাম অর্জনের জন্য ভোক্তার সাথে প্রত্যক্ষ সম্পর্ক বেশি ভূমিকা রেখেছে।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে একক ব্যক্তি যখন নিজ দায়িত্বে পুঁজি সংস্থান করে ব্যবসায় গঠন করে তখন তাকে একমালিকানা ব্যবসায় বলে।
উদ্দীপকে জনাব বকসি একজন ফুলের ব্যবসায়ী। তিনি নিজে মূলধন বিনিয়োগ এবং প্রত্যক্ষভাবে ব্যবসায় পরিচালনা করেন। তিনি নিজেই ব্যবসায় পরিচালনা করেন বিধায় ক্রেতা বা ভোক্তার সাথে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। ব্যবসায় সম্পর্কে ভোক্তাদের অভিযোগ তিনি সহজেই জানতে পারেন এবং সমাধান করে ভোক্তাদের নিকট উন্নতমানের ফুল সরবরাহ করতে পারেন। তিনি ভোক্তাদের চাহিদার ওপর ভিত্তি করে ফুলের ব্যবসায় পরিচালনা করেন। ভোক্তারাও তাদের চাহিদামতো ফুল পেয়ে উপকৃত হয়। ফলে তার দোকান বেশ সুনাম অর্জন করে। তাই বলা যায়, বকসির ফুলের ব্যবসায়ের সুনাম অর্জনের জন্য ভোক্তার সাথে প্রত্যক্ষ সম্পর্ক বেশি ভূমিকা রেখেছে।