1 Answers
উদ্দীপকে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী মাসে ৪,৫০০ একক উৎপাদনের পরিমাণ নির্ণয় করা অত্যন্ত যৌক্তিক হয়েছে।
নিয়ন্ত্রণ প্রক্রিয়ার শেষ ধাপ হচ্ছে বিচ্যুতি বা ভুল-ভ্রান্তি সংশোধন করা। কার্যসম্পাদনের সময়েই সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। উদ্দীপকে রিয়া ফ্যাশন জানুয়ারি মাসে কর্মীদের উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,০০০ একক নির্ধারণ করে। কিন্তু উৎপাদন হয় ৪,৩০০ একক। ফলে ৭০০ একক নেতিবাচক বিচ্যুতি ঘটে। তাই রিয়া ফ্যাশন সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী মাসে উৎপাদনের পরিমাণ নির্ধারণ করেন ৪,৫০০ একক। অর্থাৎ পূর্বনির্ধারিত আদর্শমান হতে বিচ্যুতির পরিমাণ বেশি হওয়ায় পরবর্তী মাসে আদর্শমান ৫০০ একক কম ধরা হয়েছে যা সহজেই অর্জিত হতে পারে। এক্ষেত্রে রিয়া ফ্যাশন ।
যে সকল কারণে উৎপাদন কম হয় বা বিচ্যুতি ঘটে সে সকল কারণ দূর করার জন্য সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। ফলে অতি সহজেই প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জিত হয়।
পরিশেষে বলা যায়, বিচ্যুতির কারণ নির্ধারণ করার পর সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রয়োজনে পরিকল্পনাকে নতুন করে ঢেলে সাজাতে হয়।