1 Answers
উদ্দীপকের নাহল একজন সীমিত বা সীমাবদ্ধ অংশীদার। তাই তার দায় অস্বীকার যৌক্তিক এবং যথার্থ।
যে অংশীদারদের দায় চুক্তি অনুযায়ী বা আইনগত কারণে সীমাবদ্ধ থাকে তাকে সীমিত বা সীমাবদ্ধ অংশীদার বলে। এরূপ অংশীদারের অসীম দায় বহনে অনাগ্রহী থাকে। অন্যান্য অংশীদারদের সম্মতিক্রমে নাবালকদের সুবিধা প্রদানের উদ্দেশ্যে এরূপ অংশীদার হিসেবে গ্রহণ করা যায়। উক্ত নাবালক যদি তার দায় অস্বীকার করে তাহলে অন্য অংশীদারদের কিছু করার থাকে না এবং তার বিরুদ্ধে কোন আইনগত পদক্ষেপ গ্রহণ করা যায় না।
উদ্দীপকে সাদিয়া, নাসরিন, সামারা ও নামিরাহ ৪ বন্ধু মিলে 'নামিরাস' নামক একটি কফিশপ চালু করে। কফিশপটির ব্যবসায়. অনেক ভালো এবং তারা তাদের অর্জিত মুনাফা ভাগ করে নেয়। নাসরিন স্থায়িভাবে আমেরিকা চলে যাওয়ার পর তার ১৬ বছরের নাবালক ছেলে, নাহলকে বাকী ৩ অংশীদার সীমাবদ্ধ অংশীদার হিসেবে গ্রহণ করে। এক বছর পর প্রতিষ্ঠানটির ৩০,০০০ টাকা লোকসান হয়। নাহল এই দায় অস্বীকার করে।
উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, সীমাবদ্ধ এবং একজন নাবালক অংশীদার হিসেবে নাহলের দায় অস্বীকার করা যৌক্তিক এবং যথার্থ।