1 Answers
"তথ্য প্রযুক্তির ব্যবহার মাহবুবের মতো ব্যবসায়ীদের জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ"- বক্তব্যটি যথার্থ।
উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদির - পাশাপাশি ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে তথ্যের দ্রুত আদান-প্রদান ও যোগাযোগ স্থাপনের প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দ্রুতগতিতে একস্থান হতে অন্যস্থানে ডাটা স্থানান্তর, সময় ও কাজের অপচয় হ্রাস, ঘরে বসেই অনলাইনে কেনাকাটা সম্পাদন করা যায়। এমনকি ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় তথ্যের ভিত্তি ও ভান্ডার হিসেবে কাজ করে।
উদ্দীপকে জনাব মাহবুব আর.বি গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসায়ের প্রয়োজনে আগে তাকে প্রায়ই বিভিন্ন সভায় যোগ দিতে বিদেশে যেতে হতো। বর্তমানে তিনি এর পরিবর্তে নিজ দেশে অবস্থান করেই উন্নত প্রযুক্তির সুবিধা নিয়ে বিদেশি ক্রেতাদের সাথে পারস্পরিক অভিব্যক্তি প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচ্ছেন। এক্ষেত্রে মি. মাহবুব বিদেশ না গিয়ে ও বিদেশীদের সাথে তথ্য প্রযুক্তির সহায়তায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কনফারেন্স বা মিটিংয়ে অংশগ্রহণ করতে পারছেন এবং ব্যবসায়িক সুবিধা পাচ্ছেন। মূলত মি. মাহবুব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করেই ব্যবসায় উন্নতি লাভ করেছেন।
সুতরাং বলা যায়, "তথ্য প্রযুক্তির ব্যবহার মাহবুবের মতো ব্যবসায়ীদের জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ"- বক্তব্যটি উদ্দীপকের আলোকে নিঃসন্দেহে যথার্থ।