"গণসচেতনতাই পারে পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে"- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
'গণসচেতনতাই পারে পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে'- উক্তিটি নিঃসন্দেহে যথার্থ।
পলিথিন উৎপাদন ও ব্যবহার পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে। এর ব্যবহারে মাটির গুণাগুণ নষ্ট হয় এবং ড্রেনেজ বন্ধ হয়ে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটায়। পলিথিন এমন একটা পণ্য যা মাটির মধ্যে মেশে না ও পানিতে গলে না। ফলে পানি ও মাটি দূষিত হয়। এর ভয়াবহতা উপলব্ধি করে বাংলাদেশ সরকার পলিথিন উৎপাদন ও বিক্রয় নিষিদ্ধ করেছে।
উদ্দীপকে দেখা যায়, পলিথিন ব্যবহারের দূষণ থেকে পরিবেশকে রক্ষা করতে সরকার বিভিন্ন সময়ে নির্দেশনা জারি করেও কার্যকর ফল অর্জনে ব্যর্থ হয়েছে। তাই এরূপ বিরূপ পরিস্থিতিতে গণসচেতনতা বৃদ্ধির ওপর সরকার জোর দিচ্ছেন। তাই পলিথিনের বিকল্প বিভিন্ন রকমের চট, কাপড়, কাগজের ব্যাগ, ঠোঙ্গা ইত্যাদি ব্যবহারে সরকার জনগণকে উৎসাহিত করছে। আর যেহেতু সরকার কর্তৃক নির্দেশনায় কার্যকর ফল পাওয়া যাচ্ছে না তাই এক্ষেত্রে গণসচেতনতার বিকল্প নেই। গণসচেতনতাই পারে পলিথিনের কুফল অনুধাবন করে তা ব্যবহার থেকে বিরত রাখতে।
সুতরাং বলা যায়, 'গণসচেতনতাই পারে পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে'- উক্তিটি নিঃসন্দেহে যথার্থ।