1 Answers

উদ্দীপকে শাকিল মনে করে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি মানবমনের সহজাত ধারণা এবং আরোহের প্রামাণিক নিয়ম। এ নীতি মানুষের মনের এক অখণ্ড বিশ্বাস। এ বিশ্বাসকে বাদ দিয়ে আরোহ অনুমান সম্ভব নয়। সাধারণভাবে বলা যায়, বিশেষ থেকে সাধারণে উত্তরণের প্রক্রিয়া হলো আরোহ। আরোহ অনুমান প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ভিত্তিতে বিশেষ থেকে সাধারণে গমন করে বলে এ দুটি মৌলিক নিয়মকে 'আরোহের আকারগত ভিত্তি' বলা হয়। অর্থাৎ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের অন্যতম আকারগত ভিত্তি। যার মাধ্যমে মানব মনের সহজাত ধারণা এবং আরোহের প্রামাণিক নিয়ম প্রকাশ পায়। যেমন- করিম, রহিম, ইমন প্রভৃতি কতিপয় মানুষের মৃত্যু পর্যবেক্ষণ করে আমরা একটা সার্বিক সিদ্ধান্তে উপনীত হই যে, 'সকল মানুষ হয় মরণশীল'। এদিক থেকে বিবেচনা করে 'প্রকৃতি নিয়মানুবর্তী', 'প্রকৃতিতে নিয়মের রাজত্ব', 'প্রকৃতি একই রকম', 'প্রকৃতিতে একই রকম ঘটনা ঘটে', 'অবর্তমান বর্তমানের সদৃশ', 'প্রকৃতি একই কারণে একই কার্য ঘটায়' ইত্যাদির মাধ্যমে আরোহের প্রামাণিক নিয়ম প্রকাশ পায়।

4 views

Related Questions