1 Answers
রেবেকা একজন প্রসূতি মা।
শিশুর সুস্থতা নির্ভর করে মায়ের সুস্থতার ওপর। প্রসূতি মা সন্তান জন্ম দেওয়ার পর বেশ ক্লান্ত থাকেন। তাই এ সময়ে প্রসূতি মায়ের বিশেষ যত্ন প্রয়োজন।
রেবেকাকে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। এতে তার মন এবং শিশুর স্বাস্থ্য ভালো থাকবে। তার পোশাক ঢিলেঢালা ও আরামদায়ক হওয়া প্রয়োজন। রেবেকাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। এতে তার স্তনে দুধ তৈরি ও কোষ্ঠ পরিষ্কার হবে। প্রসূতি মায়ের এ সময় ঘুমের ব্যাঘাত ঘটে। এজন্য পরিবারের সদস্যদের উচিত রেবেকার জন্য প্রয়োজনীয় ঘুম ও বিশ্রামের ব্যবস্থা করা। প্রসূতি মায়ের দুধ তৈরির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের এবং দুধ ক্ষরণের জন্য শক্তির প্রয়োজন বৃদ্ধি পায়। এজন্য রেবেকাকে পর্যাপ্ত প্রোটিন ও কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হবে। এছাড়া প্রচুর ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে। এছাড়াও শিশুকে পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ খাওয়ানোর জন্য এবং নিজের স্বাস্থ্য রক্ষার জন্য যথেষ্ট পরিমাণ পুষ্টিকর খাদ্য ও নিয়মিত বিশ্রাম প্রয়োজন হয়। কারণ পুষ্টিকর খাদ্যের অভাবে ক্লান্তি, অবসন্নতা এবং অপুষ্টিতে মা দুর্বল হয়ে পড়েন এবং দুধের পরিমাণ কমে আসে।
সুতরাং, রেবেকার এ সময় শারীরিক ও মানসিক উভয় যত্নের গুরুত্বই অপরিসিম। ডাক্তার রেবেকাকে উপরিউক্ত বিষয়ে যত্নশীল হওয়ারই পরামর্শ দেন।