1 Answers

উদ্দীপকে উল্লিখিত ঘটনায় রাজন সুমনকে উদ্দেশ্য করে বলেছিল, ভালো বীজ ও উপযুক্ত পরিচর্যা ভালো ফসল উৎপাদনের পূর্বশর্ত।

ফসল উৎপাদনের জন্য কাঙ্ক্ষিত গুণাবলিসম্পন্ন বীজকে ভালো বীজ বলা হয়। ভালো বীজের আর্দ্রতা হবে ১০-১২%, অঙ্কুরোদগম ক্ষমতা থাকবে শতকরা ৮০ ভাগ। ভালো বীজের ক্ষেত্রে অন্য জাতের বীজের সংমিশ্রণমুক্ত থাকা বাঞ্ছনীয়। সুমন সাধারনত বাজার থেকে বীজ ক্রয় করে যা ভালো মানের ছিল না। তাছাড়া বীজ, উৎপাদনে প্রয়োজনীয় পৃথকীকরণ দূরত্ব বজায় রাখেনি। সঠিকভাবে পরিচর্যাও করেনি। সময়মতো রোগিং বা বাছাইকরণ না করার ফলে তার ধানবীজের সাথে অন্য জাত বা আগাছা বীজের সংমিশ্রণ ঘটে। পক্ষান্তরে তার ভাই রাজন কৃষি অফিস হতে বীজ সংগ্রহ করে তা দিয়ে চারা রোপণ ও সঠিক পরিচর্যার ফলে ভালো ফসল পায়। ভালো বীজ ভালো ফসল উৎপাদনের জন্য সহায়ক এবং ত্রুটিযুক্ত বীজ ফসল উৎপাদন বা বীজ উৎপাদনের অন্তরায়।

তাই বলা যায়, ভালো বীজ ও উপযুক্ত পরিচর্যা ভালো ফসল উৎপাদনের পূর্বশর্ত।

4 views

Related Questions