1 Answers
উদ্দীপকের অংশীদারির ভিত্তিতে ইটের ভাটা গড়া নিঃসন্দেহে ব্যবসায় উদ্যোগ এবং সমাজের জন্য কল্যাণকর- বক্তব্যটি যথার্থ। ব্যবসায় তথা শিল্প, শিল্পোদ্যোগমূলক কর্মকাণ্ডের প্রসারে সমাজে বসবাসরত বিভিন্ন পক্ষের আয়ের পথ উন্মোচন করে। ফলে দেশের সম্পদ মুষ্টিমেয় লোকের হাতে পুঞ্জীভূত না হয়ে ব্যাপক জনগোষ্ঠীর মাঝে সম্প্রসারিত হয়।
উদ্দীপকে মি. তরফদার দরিদ্র মানুষের ছেলেমেয়েদের লেখাপড়ায় সহায়তার জন্য শিক্ষাসহায়ক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। সেই সাথে আয় বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির জন্য কতিপয় মানুষকে সংঘবদ্ধ করে অংশীদারির ভিত্তিতে একটি ইটের ভাটা স্থাপন করেন। এখান থেকে লাভের একটি অংশ শিক্ষাসহায়ক ফাউন্ডেশনে দিতে পারছেন যা সমাজের দরিদ্র মানুষের ছেলেমেয়েদের লেখাপড়ায় সহায়তার জন্য অধিক কল্যাণকর। তাই মি. তরফদারের গড়া ব্যবসায়টি মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের মানুষের যথেষ্ট কল্যাণ বয়ে আনে।
পরিশেষে বলা যায়, অর্থনৈতিক ও সামাজিক অবস্থার, উন্নতি ও অগ্রগতিতে উদ্যোগ বিশ্বময় পরিচিত। তাই উদ্যোক্তাদের উদ্যোগ গ্রহণের ফলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এছাড়া স্থানীয় সম্পদের যথাযথ ব্যবহারে সম্পদের সর্বোচ্চ ব্যবহারও নিশ্চিত হয়।