1 Answers

উদ্দীপকে আর্থিক সামর্থ্য কম হলেও মি. আজমলের গঠিত প্রতিষ্ঠানটি সমাজের জন্য অধিক কল্যাণকর- বক্তব্যটি যথার্থ।

সমমনা ও সম-আর্থিক মর্যাদাসম্পন্ন কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধিকল্পে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালনার শর্তে যে ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করে, তাকে সমবায় সমিতি বলে।

উদ্দীপকে মি. আজমল এলাকার ২০ জন সদস্য নিয়ে এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যা নিবন্ধন করতে উপবিধি তৈরির প্রয়োজন পড়েছে। উপবিধি অনুযায়ী প্রতিষ্ঠানটি সঞ্চয় সংগ্রহ, ঋণদান, ক্রয়-বিক্রয় ইত্যাদি কাজ করতে পারে। যা সমবায় সমিতির অন্তর্ভুক্ত। সমবায় স্বল্পবিত্তসম্পন্ন মানুষের সংগঠন। ফলে তাদের আর্থিক সামর্থ্য কম হয়। এ ধরনের সমবায় সমিতি পরিচালনার ক্ষেত্রে অবশ্যই উপবিধি আইন মেনে চলতে হয়। কিন্তু মি. দোহার প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্যদের আর্থিক সামর্থ্য অনেক বেশি এবং এটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। পক্ষান্তরে, মি. আজমলের সমবায় সমিতিটি গঠন করা হয়েছে সমাজের মানুষদের কল্যাণ সাধনের জন্য মুনাফা অর্জনের জন্য নয়। এরূপ সমবায়ের উদ্দেশ্য হলো সদস্যদের সুদি মহাজন ও ঋণদাতাদের হাত থেকে রক্ষা করা। তাই আর্থিক সামর্থ্য কম হলেও মি. আজমলের গঠিত সমবায় সমিতিটি সমাজের জন্য অধিক কল্যাণকর।

তাই বলা যায়, উদ্দীপকে আর্থিক সামর্থ্য কম হলেও মি. আজমলের গঠিত প্রতিষ্ঠানটি সমাজের জন্য অধিক কল্যাণকর- বক্তব্যটি যথার্থ।

5 views

Related Questions