1 Answers

জনাব কবির চাকরিতে শুধু আর্থিক প্রেষণাই পেতে চায় না উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ।

অবস্থা ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রেষণাদান পদ্ধতি প্রতিষ্ঠানসমূহে প্রচলিত থাকলেও একে প্রকৃতি অনুযায়ী আর্থিক ও অনার্থিক দু'ভাগে ভাগ করা হয়। অর্থ ও আর্থিক সুযোগ-সুবিধার সাথে সম্পৃক্ত প্রণোদনামূলক ব্যবস্থাকে আর্থিক প্রেষণা বলে। প্রক্ষান্তরে, কর্মীদের প্রণোদিত করার জন্য অর্থের বাইরে যে সকল উদ্দীপক ব্যবহৃত তাকে এক কথায় অনার্থিক প্রেষণা বলে। অনার্থিক প্রেষণার উপাদানসমূহের মধ্যে সুষ্ঠু কর্ম পরিবেশ, নিরাপত্তা, আকর্ষণীয় কাজ, উত্তম ব্যবহার, ভালো কাজের প্রশংসা, প্রশিক্ষণ সুবিধা, সুবিচার প্রতিষ্ঠা প্রভৃতি উল্লেখযোগ্য।

উদ্দীপকে দেখা যায়, জনাব কবির বিদেশি ব্যাংকে অফিসার পদে কাজ করেন। বিদেশি ব্যাংক তাকে উচ্চ বেতন ও বোনাস সুবিধা দিলেও গত দু বছরে তিনি কোনো প্রশিক্ষণ সুবিধা পাননি। তাছাড়া চাকরির কোনো নিরাপত্তা নেই। এমতাবস্থায় ভবিষ্যতের কথা ভেবে কবির ব্যাংকটি ছেড়ে একটি দেশীয় প্রাইভেট ব্যাংকে যোগদান করেন। উদ্দীপকের জনাব কবির উচ্চ বেতন ও বোনাস সুবিধাসহ আর্থিক প্রেষণা পাওয়া সত্ত্বেও প্রশিক্ষণ সুবিধা, কর্মের নিরাপত্তাসহ অনার্থিক প্রেষণার অভাবেই বিদেশি ব্যাংক থেকে চাকরি ছেড়ে দেশীয় ব্যাংকে যোগদান করেছেন।

সুতরাং বলা যায়, উদ্দীপকের জনাব কবির চাকরিতে শুধু আর্থিক প্রেষণাই পেতে চায় না যা যথার্থ।

5 views

Related Questions