1 Answers

আফরা ফ্যাশন ওয়ার লিমিটেড-এর উৎপাদন লক্ষ্যমাত্রায় সংখ্যাত্মক কার্যে নেতিবাচক বিচ্যুতি পাওয়া গেল।

নিয়ন্ত্রণ প্রক্রিয়ার চতুর্থ পর্যায়ে সম্পাদিত কাজের বিচ্যুতির কারণ খুঁজে বের করা হয় এবং বিচার-বিশ্লেষণের মাধ্যমে তা মূল্যায়ন বা পরিমাপ করা হয়। নির্ধারিত মানের তুলনায় বিচ্যুতি অনুকূল বা প্রতিকূল যাই হোক না কেন, তার কারণ খুঁজে বের করে সে বিষয়ে প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। উদ্দীপকে আফরা ফ্যাশন ওয়্যার লি. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ৩ মাসে তিন লাখ পিস প্যান্ট সরবরাহের অর্ডার গ্রহণ করে। প্রতিষ্ঠানটি ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত এক লাখ পিস প্যান্ট উৎপাদন করতে সক্ষম হয়। কিন্তু এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির আদর্শ লক্ষ্যমাত্রার মান ছিল এক লাখ পঞ্চাশ হাজার পিস। যেকোনো কারণে প্রতিষ্ঠানটি এই লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয়েছে। প্রতিষ্ঠানের বিচ্যুতির পরিমাণ নিম্নরূপ:

কার্য বিচ্যুতি = – আদর্শমান – প্রকৃত কার্যফল

= ১,৫০,০০০ পিস – ১,০০,০০০ পিস

= ৫০,০০০ পিস

প্রতিষ্ঠানের দেড় মাসে এক লাখ পঞ্চাশ হাজার পিস প্যান্ট উৎপাদন করার কথা। প্রকৃত কার্যফল পরিমাপের পর দেখা গেল ঐ সময়ের মধ্যে উৎপাদন হয়েছে এক লাখ পিস প্যান্ট। ফলে এখানে নেতিবাচক বিচ্যুতি ঘটেছে পঞ্চাশ হাজার পিস প্যান্ট। যা প্রতিষ্ঠানটি উৎপাদন করতে ঐ সময়ের মধ্যে ব্যর্থ হয়েছে। উপরিউক্ত সমীকরণের মাধ্যমে যা উপস্থাপন করা হয়েছে।

উপরিউক্ত আলোচনায় বলা যায় যে, ১৫ আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠানটি সংখ্যাত্মক কার্যে নেতিবাচক বিচ্যুতির মধ্যে পড়ে আছে।

5 views

Related Questions