1 Answers

উদ্দীপকে সিটি ফ্যাশন অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানে নিয়োজিত বা কর্মরত কর্মীদের মধ্য হতে বা তাদের মাধ্যমে বা তাদের পরিচয়ে কোনো কর্মী সংগ্রহ করার ব্যবস্থাকে অভ্যন্তরীণ উৎস বলে।

উদ্দীপকে সিটি ফ্যাশন একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে নতুন কর্মীর প্রয়োজন হলে সহকারী ব্যবস্থাপক ও শ্রমিক ইউনিয়ন কর্তৃপক্ষের সুপারিশের মাধ্যমে মোট ১৫ জন কর্মী বাছাই করে এবং একই দিনে তাদের কর্মস্থলে যোগ দিতে বলে। অর্থাৎ কোনো প্রকার বিজ্ঞপ্তি প্রদান ছাড়াই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ করেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের সুপারিশকৃত বন্ধুবান্ধব বা আত্মীয়-পরিজনদেরকেও নিয়োগ দেওয়া হয়। এমনকি শ্রমিক সংঘের সুপারিশেও কর্মী নিয়োগ করা হয়ে থাকে। ফলে কর্মী সংগ্রহের ঝামেলা ও ঝুঁকি হ্রাস পায় এবং যথাযথ মান ও গুণসম্পন্ন কর্মী পদোন্নতি বা নিয়োগ পেয়ে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের সিটি ফ্যাশন অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ করেছে।

4 views

Related Questions