1 Answers
মাংলা সিমেন্ট কোম্পানি বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহ করছে। অভ্যন্তরীণ উৎস ছাড়া, প্রতিষ্ঠান অন্য কোনো উৎস হতে কর্মী সংগ্রহ করলে তাকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বাহ্যিক উৎস হতে একটি প্রতিষ্ঠান দক্ষ, আধা দক্ষ, অদক্ষ নানান ধরনের কর্মী সংগ্রহ করতে পারে।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদন বিভাগের বিভাগীয় ব্যবস্থাপকের শূন্যপদ পূরণের জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দেয়। সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান কর্মী সংগ্রহের অন্যতম প্রধান বাহ্যিক উৎস। কোনো প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহের প্রয়োজন হলে তারা সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান করে থাকে। বিজ্ঞাপনে পদের নাম, আবশ্যকীয় যোগ্যতা, বয়স ইত্যাদি' উল্লেখ করে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন জমা দিতে বলে।
অতঃপর জমাকৃত আবেদনপত্রসমূহ যাচাই-বাছাই করে কর্মীদের নির্বাচন করা হয়। নির্বাচিত কর্মীদের মধ্য থেকে সবচেয়ে যোগ্য কর্মীকে নিয়োগদানপূর্বক যোগদানের সুযোগ দেওয়া হয়। মংলা সিমেন্ট কোম্পানিও বাহ্যিক উৎস থেকে নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থাপক নিয়োগ দেন। সুতরাং বলা যায়, মংলা সিমেন্ট কোম্পানি বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেছে।