1 Answers
জনাব তায়েফ বাহ্যিক উৎস হতে কর্মীসংগ্রহ করেন।
অভ্যন্তরীণ উৎস ছাড়া প্রতিষ্ঠান অন্য যেসব উৎস হতে কর্মী সংগ্রহ করে থাকে তাকে বাহ্যিক উৎস বলে। সাধারণত প্রতিষ্ঠানের নিম্নস্তরের পদ পূরণ করার সময় অভ্যন্তরীণ সংগ্রহ নীতি ফলপ্রসূ হয় না। তাই বাহ্যিক সংগ্রহ নীতি অবলম্বন করা হয়।
উদ্দীপকের জনাব তায়েফ বিভিন্ন পত্রিকা এবং অনলাইন বিজ্ঞাপনকেই কর্মী সংগ্রহের মাধ্যম হিসেবে বেছে নেন। প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহের জন্য বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহের উদাহরণ বলা যেতে পারে। বিজ্ঞাপনের ভিত্তিতে যে সকল কর্মী চাকরির জন্য আবেদন করে তাদের মধ্য থেকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কর্মী সংগ্রহ করা হয়। কর্মী সংগ্রহের এ ধরনের বাহ্যিক উৎস হতে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন কর্মী বাছাই সম্ভব। সুতরাং বলা যায়, জনাব তায়েফ বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেন।