1 Answers

উদ্দীপকের কোম্পানির অধস্তন কর্মীদের অসন্তোষ ও বিক্ষোভের কারণ হলো প্রতিষ্ঠানে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা।

কর্মী বা মানবসম্পদ ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান স্টাফিং বা কর্মীসংস্থান। প্রতিষ্ঠানের বাইরে থেকে কর্মী সংগ্রহ করাকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলা হয়।

উদ্দীপকে দেখা যায় মংলা সিমেন্ট কোম্পানিতে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে দক্ষ ব্যবস্থাপক নিয়োগ করে। কিন্তু ব্যবস্থাপক যোগদানের সময় অধস্তন কর্মীদের ক্ষোভ ও অসন্তোষের সম্মুখীন হন। এক্ষেত্রে কোম্পানির শূন্যপদগুলো অভ্যন্তরীণ উৎস থেকে পূরণ না করে বাইরের উৎস থেকে কর্মী সংগ্রহ করে শূন্যপদ পূরণ করা হয়। এতে প্রতিষ্ঠানের কর্মীরা উৎসাহ হারায় এবং হতাশায় ভোগে। এর ফলে প্রতিষ্ঠানেও নেতিবাচক প্রভাব পড়ে। অনুন্নত মনোবল এবং হতাশা কর্মদক্ষতা হ্রাস করে ও অপচয় বৃদ্ধি করে।

অতএব বলা যায় যে, উদ্দীপকের কোম্পানির অধস্তন কর্মীদের অসন্তোষ ও বিক্ষোভের কারণ হলো প্রতিষ্ঠানে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা।

4 views

Related Questions