1 Answers

উদ্দীপকে সাধারণ কোম্পানি ব্যবসায়ের সাথে প্রস্তাবিত কোম্পানি রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্যগত পার্থক্য রয়েছে।

কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে মূলধন বিনিয়োগ করে আইনসৃষ্ট, কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ববিশিষ্ট যে ব্যবসায় গঠন করে তাকে কোম্পানি বলে। আর সরকারি-বেসরকারি যৌথ অর্থায়নে প্রতিষ্ঠিত ব্যবসায় কার্যক্রমকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় সংগঠন বলে।

উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন। কোম্পানি সংগঠন এবং রাষ্ট্রীয় সংগঠন দুটি ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন ব্যবসায় সংগঠন। কোম্পানির মূল উদ্দেশ্যই মুনাফা অর্জন। আর রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য জনকল্যাণ সাধন। এছাড়াও কোম্পানি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, আইনসৃষ্ট ও চিরন্তন অস্তিত্ববিশিষ্ট ব্যবসায় সংগঠন। কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন এরূপ নয়। এটি রাষ্ট্রীয় মালিকানা ও নিয়ন্ত্রণে জনকল্যাণে পরিচালিত হয়।

তাই বলা যায়, সাধারণ কোম্পানি ব্যবসায়ের সাথে রাষ্ট্রীয় ব্যবসায়ের অনেক পার্থক্য রয়েছে।

4 views

Related Questions