1 Answers
উদ্দীপকের পদ্মা লি. কোম্পানি হলো সাবসিডিয়ারি কোম্পানি এবং মেঘনা লি. কোম্পানি হলো হোল্ডিং কোম্পানি। তাই উভয়ের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান।
যে সকল কোম্পানির ৫০% এর অধিক শেয়ারের মালিক অন্য কোম্পানি তাকে সাবসিডিয়ারি কোম্পানি বলে। পক্ষান্তরে, কোনো কোম্পানি গঠন বা ক্রয় সূত্রে অন্য কোম্পানির অধিকাংশ বা সমুদয় শেয়ার ক্রয় করে তার পরিচালনা ও নিয়ন্ত্রণের কর্তৃত্ব লাভ করে তাকে হোল্ডিং কোম্পানি বলে। অধিকাংশ শেয়ার ক্রয়ের ফলে হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির পরিচালনা পর্ষদ গঠন ও নিয়ন্ত্রণের অধিকার লাভ করে। হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির ৫০% এর অধিক শেয়ারের মালিক এবং অধিকাংশ পরিচালক নিয়োগ -ও অপসারণ ক্ষমতা ভোগ করে। মূলত হোল্ডিং কোম্পানি হলো নিয়ন্ত্রণকারী আর সাবসিডিয়ারি কোম্পানি নিয়ন্ত্রিত কোম্পানি।
উদ্দীপকে দেখা যায়, পদ্মা লি. তার ৫৫% শেয়ার মেঘনা লি. এর নিকট বিক্রয় করার ফলে মেঘনা লি. কোম্পানি হলো হোল্ডিং কোম্পানি। আর পদ্মা লি. কোম্পানির অধিকাংশ শেয়ার মেঘনা লি, কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে বিধায় পদ্মা লি. কোম্পানি হলো সাবসিডিয়ারি কোম্পানি।
সুতরাং বলা যায়, উদ্দীপকের পদ্মা লি. কোম্পানি হলো সাবসিডিয়ারি কোম্পানি এবং মেঘনা লি. কোম্পানি হলো হোল্ডিং কোম্পানি। তাই উভয়ের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান।