1 Answers
উদ্দীপকে আমি মনে করি মেঘনা কোম্পানি লাভজনক হতে পারবে। হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে নিয়ন্ত্রণের মাধ্যমে দক্ষতার সাথে কার্যসম্পাদনে সহায়তা করে।
মেঘনা কোম্পানি যমুনা প্রিন্টার্সের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়। এখানে মেঘনা কোম্পানি হলো সাবসিডিয়ারি কোম্পানি এবং যমুনা প্রিন্টার্স হলো হোল্ডিং কোম্পানি। যমুনা প্রিন্টার্স একটি লাভজনক প্রতিষ্ঠান। এটি লাভজনক প্রতিষ্ঠান হওয়ায় তাদের যথেষ্ট সুনাম রয়েছে। তারা দক্ষতার সাথে পরিচালনার মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যমুনা প্রিন্টার্স অধিক সুবিধা ভোগের জন্য মেঘনা প্রিন্টার্সের অধিকাংশ শেয়ার ক্রয় করে নেয়। যমুনা প্রিন্টার্স মেঘনা প্রিন্টার্সকে নির্দেশনা দেয় দক্ষতার সাথে ব্যবসায় পরিচালনা করার জন্য।যেহেতু যমুনা প্রিন্টার্স একটি লাভজনক এবং দক্ষ প্রতিষ্ঠান। যমুনা প্রিন্টার্স মেঘনা প্রিন্টার্সের সবকিছু নিয়ন্ত্রণ করে বলে মেঘনা প্রিন্টার্সকে যমুনা প্রিন্টার্সের সব কলাকৌশল, রীতিনীতি অনুসরণ করতে হয়। ফলে মেঘনা প্রিন্টার্সও যমুনা প্রিন্টার্সের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। তাই আমি মনে করি, মেঘনা কোম্পানি যমুনা প্রিন্টার্সের আদেশ-নির্দেশ মেনে চলে ব্যবসায় পরিচালনা করলে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।