তুমি কি মনে কর প্রতিষ্ঠানটি আদালতের মাধ্যমে পাওনা আদায় করতে পারবে? মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
দেনাদারের নিকট হতে পাওনা আদায়ে আদালতের আশ্রয় নেওয়া সম্ভব না। লিখিত চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন করা যায় না। যদিও অংশীদারি আইনে নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে নিবন্ধিত অংশীদারি ব্যবসায় অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের চেয়ে অধিক আইনগত সুবিধা ভোগ করে।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি অনিবন্ধিত অংশীদারি সংগঠন। কারণ উদ্দীপকের তথ্যমতে মৌখিক চুক্তির ভিত্তিতে রূপু, নিপু ও কবির ঐ প্রতিষ্ঠানটি পরিচালনা করে। অংশীদারি আইন অনুযায়ী অনিবন্ধিত প্রতিষ্ঠান ১০০ টাকার অধিক কোনো পাওনা আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে পারবে না। উদ্দীপকে দেখা যায়, প্রতিষ্ঠানটি একজন দেনাদারের কাছে ১০,০০০ টাকা পাওনা আদায়ের জন্য আদালতের আশ্রয় নেওয়ার কথা ভাবছে। অংশীদারি আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির আদালতের আশ্রয় গ্রহণের সুযোগ নেই। কেননা তাদের ব্যবসায়টি অনিবন্ধিত সংগঠন।
সুতরাং উদ্দীপকের প্রতিষ্ঠানটি আদালতের মাধ্যমে পাওনা আদায় করতে পারবে না।